জয়নাল আবেদীন: ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ এই শ্লোগানে শ্লেগানে রংপুর মহানগর ও জেলা যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে মহানগর ও জেলা যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় হতে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের আমলে বিএনপি’র লাখ লাখ নেতাকর্মিরা জেলের নির্যাতন সহ্য করেছে।
হাজার হাজার নেতাকর্মিকে গুম, খুন করেছে। আমাদের নেতাকর্মিদের বিগত ১৭ বছর নিজ ঘরে ঘুমাতে পারতো না। তারা ২৪ শের জুলাই আন্দোলনে পালানোর পরও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা যুবদলের নেতাকর্মিরাা দেশের ও জনগণের নিরাপত্তার স্বার্থে দিন রাত চব্বিশ ঘন্টা পাহাড়ায় থাকবো। ফ্যাসিস্ট আওয়ামীলীগকে দেশের মাটিতে আর অপরাজনীতি করতে দিবোনা।
যে কোন পন্থায় তাদের প্রতিহত করা হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি।মানববন্ধন ও সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের আহবায়ক নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব আতিকুর রহমান লেলিনের সঞ্চালনায় কেন্দ্রীয় সহ সভাপতি কামাল আনোয়ার কেন্দ্রীয় সহ সভাপতি তারিকুল ইসলাম, সাহালোম চৌধুরী সাহালোম।
এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন , সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জিল্লুর রহমান জেনস, সহ সভাপতি রাকিব হোসেন প্রমূখ।

