মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জয়পুরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি  জিএম আরেফিন, সহ সভাপতি -সজীব হোসেন, আহসান হাবিব  সবুজ, আকাশ হোসেন
সাধারণ সম্পাদক -হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিতু সাংগঠনিক সম্পাদক  শিমুল চৌধুরী,  এবং সাবেক যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক আহাদ হোসেন।
​দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।