
জয়নাল আবেদীন: রংপুরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আরসিসিআিই আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার প্রতিষ্ঠান চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী। আরসিসিআই প্রেসিডেন্ট রোটারিয়ান এমদাদুল হোসেনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া উপকমিটির আহবায়ক রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি‘র সিনিয়র সহ সভাপতি মন্জুর আহমেদ আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার সহ সভাপতি এনামুল হক সোহেল,চেম্বার পরিচালক রসিদুল সুলতান বাবলু পরিচালক কামাল হোসেন, পরিচালক পার্থবোস, পরিচালক রবি সোমানী, পরিচালক আব্দুল হালিম সহ অসংখ্য অভিভাবক এবং আমন্ত্রীত অতিথি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন শতাধীক ইভেন্টে পাচ শতাধীক খেলোয়াড় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো মনোঞ্জ ডিসপ্লে এবং যেমন খুশি তেমন সাজো। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দুলে দেয়া হয়।
