বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত

0

স্বপন কুমার কুন্ডু: জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭ মে) জাসদ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শহরের পশ্চিম টেংরী বাবুপাড়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া নিজ বাড়িতে কোরআনখানি ও অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় তিনি ঈশ্বরদী সরকারি কলেজের জিএস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তি জীবনে ব্যবসার পাশাপাশি আজীবন সমাজ সেবায় নিয়োজিত ছিলেন।