কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটর শ্রমিকের মৃত্যু

0

জি এম মিন্টু: কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে বুলবুল নামে এক মোটরসাইকেল শ্রমিকের মৃত্যু হয়েছে।  জানাগেছে, কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের রিপন হোসেনের পূত্র বুলবুল (১৪) শুক্রবার বেলা আড়াইটার দিকে মাল্টি প্লাগ মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারাত্মক আহত হয়। আহতাবস্থায় তাকে কেশবপুর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।