রংপুর মহানগরীতে ১হাজার ৭শ৩০ পিস ইয়াবা সহ অনার্স পড়ুয়া এক যুবতিকে গ্রেফতার

0
রংপুর মহানগরীতে ১হাজার ৭শ৩০ পিস ইয়াবা সহ অনার্স পড়ুয়া এক যুবতিকে গ্রেফতার।

জয়নাল আবেদীন্: রংপুর মহানগরী থেকে ১হাজার ৭শ৩০ পিস ইয়াবা সহ অনার্স পড়ুয়া এক যুবতিকে গ্রেফতার করেছে মহানগর তাজহাট থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে বারোটায় নগরীর লালবাগ চৌকি হাট এলাকার পাশে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এ সময় আফসানা মরিয়ম (২০) নামে এক যুবতিকে গ্রেফতার করা হয়।তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নগরীর লালবাগ এলাকার চৌকিহাটির এক বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে পাওয়া যায় আফসানা মরিয়ম নামের এক যুবতিকে।

এ সময় তার হেফাজতে থাকা ১হাজার৭শ৩০ পিস এমফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মরিয়ম স্থানীয় আব্দুল কাইয়ুম এর কন্যা। মরিয়ম হারাগাছ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ওসি রফিক জানান, অনার্স পড়ুয়া ওই যুবতিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী লিটন মিয়ার মেয়ের গৃহশিক্ষিকা। মাদকগুলো লিটন তার হেফাজতে রেখেছিলেন।

এদিকে রোববার দুপুরে মাদক আইনে তাজহাট থানায় মামলা দায়েরের পর ওই যুবতিকে কোর্টে চালান দেয়া হয়েছে ।