
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রথমে শরৎনগর বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোক এর নেতৃত্বে র্যালিটি শরৎনগর বাজার থেকে শুরু হয়ে ভাঙ্গুড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
আজকের সমস্ত কর্মসূচি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সম্মিলিত উদ্যোগে পরিচালিত হয়।
