রংপুরের তারগঞ্জে ৮ ডাকাত আটক

0

জয়নাল আবেদীন: রংপুরের তারাগঞ্জে আন্ত জেলা ডাকাত দলের সর্দারসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় উপজেলার ইকরচালী ইউনিয়নের নির্মানাধীন পল্লী বিদ্যুতের উপকেন্দ্রর ৩৩/১১ কেভি এর তামার তার চুরি হওয়ায় গত ১২ মার্চ মেসার্স সান রাইজ এন্টার প্রাইজের পক্ষে বাদী হয়ে মাজিদুল ইসলাম একটি মামলা করেন। এরই সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাকিং করে তদন্ত শুরু করি। পরে তাদের ট্রাকিং এর মাধ্যমে সন্ধান জানতে পেয়ে আমরা অভিযান চালাই। এক পর্যায়ে ৮ জনকে গ্রেফতার করি। গ্রেফতার ৮জন হচ্ছে শাহজাহান,আনোয়ার হোসেন, মশিয়ার রহমান, মোস্তাকিন হোসেন, সন্তোষ রায়,আলামিন ড্রাইভার রহিদুল । এছাড়াও ডাকাত দলের সর্দার শাহিন এর বাড়িতে অভিযান চালিয়ে মালামালসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তাদের জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হবে।