ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (২৮ জুলাই) পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক শাহাদত হোসেন ও আতিকুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মেকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজয়ীদের মাঝে পূরস্কার বিতরণী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আফজাল হোসেন, রনজু আলম, শাহিনুর আলম, শামছুজ্জামান ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

