মুন্সীগঞ্জে নদী ভাঙন কবলিত পরিবারের পাশে দাড়া‌লেন বাংলাবাজারের ইউ‌পি চেয়ারম‌্যান

0

লিটন মাহমুদ: পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে শুরু হয়েছে নদী ভাঙন। মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৪ টি গ্রামের ১৪২ টি পরিবারের সর্বস্ব চলে গিয়েছে নদীগর্ভেছে।

এতে ভিটেমাটি হারা হয়েছে এ গ্রামের ১৪২টি পরিবার। তারা পরিবার নিয়ে অতি কষ্টে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

আজ মঙ্গল বার ১৩ই সেপ্ট‌েন্বর সকাল ১০ ঘ‌টিকার সময় বাংলাবাজার ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ‌সোহায়াব পির ও ইউ‌পি সদস‌্যদের ব্যক্তিগত উদ্যোগে তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় বাংলাবাজার ইউ‌পির চেয়ারম‌্যান মোঃ‌সোহায়াব পির সহ ইউ‌পি সদস‌্য বৃন্দ নদী ভাঙ্গন এলাকা ও ক্ষতিগ্রস্থদের খোজখবর নেন এবং ১৪২ টি পরিবারর মা‌ঝে ১০ কেজি চাউল,১ কে‌জি আলু,১ কে‌জি তৈল ,১ প‌িয়াজ,১লবন ক্ষ‌তি গ্রহস্ত পরিবা‌রের হা‌তে এই ত্রান সামগ্রী তু‌লে দেন ।

নদী ভাঙ্গন সন্প‌র্কে বাংলাবাজ‌ার ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোঃ‌সোহায়াব প‌ির ব‌লেন , মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার ট‌িএনও মহ‌োদয় নদীভাঙ্গনে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে বিতর‌নের জন‌্য চার টন চাউল বরাদ্দ ক‌রে‌ছেন ।‌তি‌নি আ‌রো ব‌লেন , সাংবা‌দিক ভাই‌দের প্রতি আ‌মি কৃতজ্ঞ জানাই , আপনা‌দের নদী ভাঙ্গ‌নের সংবাদ প্রকাশ হওয়ায় ,নদীভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন‌ বোর্ড ৪০ হাজার জিও ব‌্যাগ ফালা‌নোর সিদ্বান্ত নি‌য়ে‌ছে ।তারই অংশ হিসা‌বে ৪হাজার জিও ব‌্যাগ নদী ভাঙ্গন এলাকায় এ‌সে পৌ‌ছে‌ছে