চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে অনুপস্থিত ৩৬৯ জন পরীক্ষার্থী

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলায় এইচএসসি ও সমমান পরিক্ষার প্রথম দিন ৩৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদের মধ্যে সাধারণে ২২০ জন আলীমে ৯০ জন,ভোকেশনাল ও বিএমএতে ৫৯ জন অনুপস্থিত ছিল।

এ বছর জেলার ৫ উপজেলায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৩২ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে জানা গেছে রবিবার অনুষ্ঠিত ১ম দিনের নিয়মিত পরিক্ষায় সাধারণ বিভাগে অংশ নেন ১০ হাজার ১৭৬ জন, আলীমে ৯শ ৬৬ জন ,ভোকেশনাল বিএমএতে ৩ হাজার ৯০ জন পরীক্ষার্থী ছিলেন।

জেলা শিক্ষা শাখার তথ্যমতে জেলায় ১৫ টি কেন্দ্রে সাধারণ , ৩টিতে আলিম ও ৫টিতে বিএম ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।