তাহিরপুরে গর্ভবতী মাকে স্বাগত ও অনাগত সন্তানকে শুভেচ্ছা উপহার

0

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া গর্ভবতী মাকে স্বাগত ও অনাগত সন্তানকে শুভেচ্ছা উপহার প্রদান করেন,উপজেলা নির্বাহী অফিসার, সুপ্রভাত চাকমা।

আজ( ১৪ ফেব্রুয়ারি)মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে,স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া গর্ভবতী মাকে স্বাগত ও অনাগত সন্তানকে এ শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ প্রমুখ।