রংপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

0

জয়নাল আবেদীন: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী শিমু বেগমকে হত্যার দায়ে স্বামী দুলাল মিয়াকে শুক্রবার রাতে জামালপুর জেলার বকশিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা।

শনিবার দুপুরে‌র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান ।

তিনি বলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সাথে দেড় বছর আগে বিয়ে হয় শিমু বেগমের। বিয়ের সময় যৌতুক হিসেবে মোটরসাইকেল,ঘরের আসবাবপত্র এবং নগদ দুই লক্ষ টাকা প্রদান করেন।এর পর যৌতুক হিসেবে আরো এক লক্ষ টাকার জন্য শিমুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তার স্বামী, শ্বশুর ও শাশুরী। টাকা না পেয়ে গত ৭ মার্চ শিমুকে স্বামী দুলাল, শাশুরি দুলালী বেগম ও শ্বশুর বাবুল মিয়া গলা টিপে হত্যা করে। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিহতের মুখে কিট নাশক ঢেলে দেয়।

এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৭ মার্চ রাতে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরেই অভিযুক্তরা আত্মগোপন করে। পরে গোপন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১৪ সহযোগীতায় মামলার এক নম্বর আসামী স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শিমুকে গলা টিপে হত্যার কথা স্বীকার করে সে।