জয়নাল আবেদীন: যাকাত হলো ইসলামের আর্থিক ইবাদত, ভোগে সুখ নেই, ত্যাগে প্রকৃত সুখ এই উদ্দেশ্যকে সামনে রেখে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে সরকারি যাকাত ফান্ডে ২লাখ ৫১ হাজার টাকার পে-অর্ডার রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের নিকট হস্তান্তর করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ।
রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় দুঃস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধী পুনর্বাসন, দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যানমূক কাজে ব্যয়ের জন্য এ অর্থ প্রদান করেন।সরকারি যাকাত ফান্ডে অর্থ প্রদানে যারা সহযোগিতা করেছেন তারা হলেন- চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে মো: মোজাম্মেল হক ডাম্বেল,মো: শাহজাহান বাবু,রংপুর চেম্বারের সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ আমিরুল হক খোকন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর, রংপুর চেম্বারের সাধারণ সদস্য মিসেস মোর্শেদা খাতুন, মো: শাহাদৎ হোসেন ভিআইপি,মো: সরওয়ার জাহান মানিক।পে-অর্ডার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের পরিচালক মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, মোঃ আকবর আলী, মোঃ শাহজাহান বাবু, ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ শাহজাহান।

