রংপুরে শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ২৪তম বিসিএস ফোরামের খাদ্য সহায়তা প্রদান

0

জয়নাল আবেদীন: রংপুরে বিসিএস ২৪তম ফোরামের নেতৃবৃন্দ গতকাল বুধবার সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে দরিদ্র অসহায় শতাধিক মানুষের হাতে চাল, ডাল সেমাই দুধ চিনি তেল মসলা খাদ্য সহায়তা সহ অন্যান্য ঈদ সামগ্রী তুলে দেন।

এসময় বিসিএস ২৪ রংপুরের মূখ্য সমন্বয়ক সরকারী বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহার আলী দুলালের সঞ্চালনায় ২৪ ব্যাচের রংপুরের জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন । এসময় বক্তারা বলেন বিসিএস ২৪ ব্যাচটি মানবিক ব্যাচ এই ব্যাচের সদস্যরা সারাদেশেই মানবিক কাজ করে আসছে । শীতের সময় কম্বল ঈদ পরবে ইদের প্যাকেজ বিতরণ করে আসছে । বিশেষ করে করোনা মহামারীকালে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে এই ব্যাচ ।

বক্তারা এই ব্যাচের জন্য দোয়া কামনা করেন । ২৪তম বিসিএস সদস্য জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে সরকারী উদ্যোগের পাশাপাশি অস্বচ্ছল মানুষের পাশে বিভিন্ন সংগঠন খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াচ্ছে। এরই অংশ হিসেবে ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হলো। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে। ঈদ প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ক্যাডারের ড, বাবুল হোসেন,মো: শরিফুল ইসলাম, ওয়াহেদুজ্জামান মিঠু , মাহমুদুল হাসান, আনোয়ার পারভেজ , ডিসিএ কামরুজ্জামান , ডাঃ মোঃ ইউনুস, ডাঃ মোফাখখারুল ইসলাম প্লাবন ।