বাংলাদেশীদের জন্য ই-ভিসা চালু সৌদি আরবের

0

বাংলাদেশ প্রতিবেদক: কাজ, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ভিসা স্টিকার অপসারণ করে ই-ভিসা চালু করেছে সৌদি আরব।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সোমবার বিকালে ঢাকাস্থ দূতাবাসে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সৌদি সরকারের কয়েকটি দেশে একই ধরনের ই-ভিসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
সূত্র : ইউএনবি