আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে কাগমারী পাথাইলকান্দিতে বিষধর সাপের কামড়ে নুরুজ্জামান ( ৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত নুরুজ্জামান উপজেলার সল্লা ইউনিয়নের কাগমারী পাথাইলকান্দি গ্রামের হবিবর রহমানের ছেলে। রোববার ১১ জুন রাত ৮টার দিকে বাড়ির পাশের চা স্টল চা হতে নিজ বাড়িতে ফেরার পথে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়।
বাড়িতে এসে স্বজনদের জানালে, স্বজনরা ওঝা দিয়ে চিকিৎসার চেষ্টা চলায় এবং অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

