আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

0
আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদক: ঘরে শেষবার বাংলাদেশ ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে এবার ওই লজ্জা চোখ রাঙাচ্ছিল। কিন্তু ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে ওই শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে জিতেছে টাইগাররা।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে চোখ রাখা বাংলাদেশের ব্যাট হাতে কখনও ভালো কখনও খারাপ সময় গেছে। কিন্তু বিগত বছরগুলোতে বোলিং আক্রমণে ধারাবাহিক ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তারাই আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভুলে যাওয়ার মতো বোলিং করেছে। তবে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ভেতরের বারুদ দেখিয়েছেন শরিফুল-তাসকিনরা।