জয়নাল আবেদীন : রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯দফা দাবিতে অটোরিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ব্যাটারী চালিত ইজিবাইক অটোরিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার আয়োজনে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অবিলম্বে মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত বন্ধ, অটো রিক্সা ও চার্জার রিক্সা স্ট্যান্ড স্থাপন, চলাচল রত রাস্তাঘাট প্রসস্থ, রংপুর সদর হাসপাতালকে শ্রমিক হাসপাতাল ঘোষনা, মহানগর এলাকায় অটোরিক্সা ও চার্জার রিক্সা শ্রমিকদের ওপর পুলিশ হয়রানী বন্ধ, চলাচলরত অটোরিক্সা ও চার্জার রিক্সা চালকদের লাইসেন্স নিশ্চিত, বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত, রংপুর মহানগর এলাকায় হাইওয়ে রাস্তা অবমুক্ত, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে অটোরিক্সা ও চার্জর রিক্সা ভাড়া বৃদ্ধি করার দাবি উত্থাপন করেন। এবং দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার হুশিয়ারি প্রদান করেন।
রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টিরর সভাপতি মোঃ তসলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি সভাপতি আফজাল হোসেন, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ব্যাটারী চালিত ইজিবাইক অটোরিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগরের সকল শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

