জয়নাল আবেদীন: রংপুর মহানগরীর তাজহাট থানাধীন রংপুর বগুড়া মহাসড়কের দমদমা ব্রীজ সংলগ্ন একটি হোটের সামনে থেকে অভিযান পরিচালনা করে ৪শ৭০ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি গম পাচার হয়ে যাওয়ার সময় মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ আটক করেছে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার এবং গম বহনকরা ট্রাক জব্দ করেছে ।
শুক্রবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পাচার করা গম উদ্ধারের ঘটনা বর্ণনা করেন । এসময় পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কফিল উদ্দীন এর অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠানের নেতৃত্বে এসআই স্বপন কুমার রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে । এসময় সরকারি খাদ্য গুদামের সীলযুক্ত প্রতিটি ৫০ কেজি ওজনের ৪শ৭০ বস্তা গম আটক সহ রংপুর নগরীর ২৬নং ওয়ার্ডেও নুরপুর এলাকার বাসিন্দা হাজী মোঃ নিজাম উদ্দিনের পুত্র মোঃ জিসান উদ্দিন @ প্রিন্স এবং হারাগাছ থানার পোদ্দারপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ আব্বাস আল কে গ্রেফতার কওে ।
পুলিশ জানায় খাদ্য অধিদপ্তরের সরকারি গমের বস্তাগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা আলমনগর খাদ্য অধিদপ্তরের গোডাউন হতে মেসার্স রিপন ময়দা মিলের জন্য বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের উক্ত সরকারি গম বিধি বর্হিভূতভাবে কালোবাজারির মাধ্যমে অধিকলাভে হাজী মোঃ নিজাম উদ্দিন ট্রেডার্স এর নিকট বিক্রয় কওে এরপর হাজী মোঃ নিজাম উদ্দিন ট্রেডার্স দিনাজপুর ফুলবাড়ীর মোসার্স রানা ট্রেডার্স এর নিকট বিক্রয় করেন যা কাভার্ড ভ্যানে করে পরিবহণকালে আটক করা হয়। পুলিশ জানায় এঘটনায় খাদ্য বিভাগ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

