রংপুরে ব্যাটারী চালিত অটো ও রিক্সা মালিক শ্রমিকদের অনশন; সাধারন যাত্রীর দাবি সিটি সার্ভিস 

0

জয়নাল আবেদীনঃ রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার রংপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচী পালন করেন ব্যাটারী চালিত ইজিবাইক অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ।

রংপুর মহানগর শাখার আয়োজনে সকাল ১০টায় নগরীর শাপলা চত্বরস্থ জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অনশন করে ২টা পর্যন্ত। এসময় পুরো সিটি কর্পোরেশন এলাকা জুড়ে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে তারা ।শুধু তাই নয় অনেক যায়গায় অটো চার্জার ও রিক্সা আটকিয়ে চাকার হাওয়া ছেড়ে দিয়ে স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের এমনকি অনেক রোগীদেরও নামিয়ে দেয় শ্রমিক নামের কিছু সন্ত্রাসী ।

এদিকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ  মোস্তাফিজার রহমান মোস্তফা প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে টাউন সার্ভিস চলাচলের বাস্তবায়নের বিষয়টি মেট্রোকমিশনার ও ট্রাফিক ডিসির সাথে দ্রুত আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত শ্রমিকদের জানানো হবে । এরপর মেয়র মালিক শ্রমিকদের অনশন তুলে নেয়ার অনুরোধ করলে তারা দুপুর ২টায় অনশন তুলে নেন।

এ সময় রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শমিক পার্টির সভাপতি মোঃ তসলিম উদ্দিন প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সহ-সম্পাদক মোঃ বাশার, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদসহ রংপুর মহানগরীর সকল শাখার নেতৃবন্দরা বক্তব্য রাখেন।

অপরদিকে নগরীতে অটো ও রিক্সা বন্ধ থাকায় স্কুল- কলেজের ছাত্র, ছাত্রী ছাড়াও সাধারন যাত্রীরা পরেন বিপাকে। আগে থেকে কেউই জানতো না আজ এরকম পরিস্থিতিতে পড়তে হবে। অনেকে বাসা-ম্যাচ থেকে কাজের জন্য বের হয়ে আবার বাসা-ম্যাচে ফেরত যান উপায় না পেয়ে। জানতে চাইলে স্কুল কলেজ ছাত্র তমাল, আশিক, তারেক, মিনহাজ, আফজাল বলেন, আমরা কলেজে যাওয়ার জন্য বের হয়েছি চারতলার মোড়ে অবস্থিত ম্যাচ হতে বের হয়ে অটো রিক্সা না পেয়ে হেটে যাচ্ছি। এ সময় টাউন সার্ভিস থাকলে আমাদের বিপাকে পড়তে হতো না। রংপুর সিটি কর্পোরেশন আছে সিটি সার্ভিস নাই ভাবাই যায়না। কি আর করার।

বদরগঞ্জ হতে এসেছে শামিম তার পরিবার নিয়ে শাপলায় নেমে বিপাকে পড়েন তিনি, এ সময় জানতে চাইলে তিনি বলেন, আমরা বদরগঞ্জ হতে এসেছি অটো চার্জার, রিক্সা নেই আমরা পরিবার নিয়ে এখন কি করবো বুঝতে পারছিনা। বাজারে মনে হয় হেটেই জেতে হবে। ঢাকার মতো সিটি বাস চালু হলে আমাদের এরকম বিপদে পড়তে হতো না। সিটি বাস চালুর জোর দাবি জানাচ্ছি।এ রকম জানতে চাইলে আরো অনেকে বলেন রংপুরে অটো-চার্জারের জ্যামে চলাচল মুশকিল হয়ে পড়েছে আমরা চাই সিটি সার্ভিস চালু করে লাইসেন্স বিহীন অটো তুলে দিলে অনেক জ্যাম কমে আসবে এবং অল্প ব্যয়ে আমরা যাতায়াত করতে পারবো।

রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান তাদের হিসেব অনুযায়ি রংপুর মেট্রোপলিটন এলাকায় বৈধ লাইসেন্সের চার্জার অটোবাইকের চেয়ে অবৈধভাবে চার্জার অটো রিক্সার সংখ্যাই বেশি চলাচল করছে। আর এই অবৈধভাবে চলাচলকারী যানবাহন উচ্ছেদ অভিযান শুরু হতে না হতেই তারা আন্দোলন শুরু করেছে । অথচ নগরবাসীর দীর্ঘ দিনের দাবি যানজট নিরসনের এবং টাউন সার্ভিস ।