সুমন গাজী: গাজীপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শপথ বাক্য পাঠ ও শতাধিক সংবাদ কর্মীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া শ্যামলী স্পটে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে ও প্রোগ্রামের আহ্বায়ক সোহাগ আরিফিনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সাংবাদিক নেতা সাঈদুর রহমান রিমন, প্রশিক্ষণ কর্মশালার সচিব এম এ আকরাম হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, মাই টিভির প্রতিনিধি মাহবুবুল আলমসহ অন্যান্য সাংবাদিক নেতারা । পরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম সংবাদ কর্মীকে সার্টিফিকেট প্রদান করেন।

