বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘আ’-ও ছিল না: আইনমন্ত্রী

0
বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘আ’-ও ছিল না: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘আ’-ও ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। তিনি বলেন, কোনো সরকারের আমলে মামলাজট নিরসনের চেষ্টা করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মামলাজট কমানোর চেষ্টা করছে।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে নবনির্মিত বার কাউন্সিল ভবনের রেপ্লিকা হস্তান্তর করেন আইনমন্ত্রী ও সচিব। ছবি: সমকাল
শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আনিসুল হক বলেন, আমি যখন এই প্রোগ্রামের কার্ড দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছি। তখন তিনি বলেছিলেন, আমার বাড়িতে আমাকেই কার্ড দিতে হবে?

আইনমন্ত্রী বলেন, আমাদের অস্তিত্ব আপনার (প্রধানমন্ত্রী) অস্তিত্বের ওপর নির্ভর করে। কারণ, আপনি আইনের শাসন পরিচালনাকারী।