ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

0
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

জয়নাল আবেদীন: নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রংপুরে সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলার চোখের আয়োজনে মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের আহবায়ক নজরুল ইসলাম হক্কানি, আব্দুল লতিফ, হাজি সমিতির সহ সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলার চোখের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মিতু, মহানগরের সাধারণ সম্পাদক উমর ফারুক, ক্ষুদে সদস্য মুনতাসির তানভীর প্রমুখ।

মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের জন্য শোক দিবস পালন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অতি সত্বর ফিলিস্তিনির উপর হামলা বন্ধ করার জন্য ক্ষমতাসীন দেশের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সহযোগিতার আহবান জানান।মানববন্ধনে বক্তব্য, বিক্ষোভ মিছিল শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মো: গোলাম রসুল।