রাজধানীর মহাখালীতে বহুতল ভবনে আগুন, বহু মানুষ আটকা

0
রাজধানীর মহাখালীতে বহুতল ভবনে আগুন, বহু মানুষ আটকা

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরো একটি ইউনিট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন।

১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।