জি এম মিন্টুঃ যশোরের কেশবপুর উপজেলায় বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৩টি সড়ক দুর্ঘটনায় ১০ মাসে ৫জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৯জন। এছাড়া একই বছরে ২৭টি অগ্নি কান্ডের ঘটনায় ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
কেশবপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সুত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারী মাসে ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১জন, আহত হয়েছে ৩জন। ফেব্রুয়ারি মাসে ৩টি সড়ক দুঘটনায় আহত হয়েছে ২জন। মার্চে কোন দুর্ঘটনা না থাকলেও এপ্রিলে ঘটেছে ৩টি দুর্ঘটনা, আর এতে আহত হয়েছে ২ জন। মে মাসে ৪টি দুর্ঘটনা ঘটেছে। আর এই ৪ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৩জন। জুন মাসে আরো ৪টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু না থাকলেও আহত হয়েছে ৪ জন। আগস্ট মসে ঘটেছে ৪টি সড়ক দুর্ঘটনা। আর এই ৪টি দুর্ঘটনায় আহত হয়েছে ৪জন। অক্টোবর ২০২৩ মাসে ১ দুর্ঘটনায় নিহত ১জন আর আহত হয়েছে ১জন। সর্বশেষ অক্টোবর ২০২৩ পর্যন্ত ২৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫জন এবং আহত ১৯জন।
২০২২ সালে ১৪টি দুর্ঘটনায় নিহত ছিলো ১জন আর আহত ছিলো ১৭জন। যা গত বছরের তুলনায় ১০ মাসেই ৯টি দুঘটনা ও ৪টি মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৭টি অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। ২৭ টি অগ্নি কান্ডের ঘটনায় ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। ২০২২ সালে ছিলো ২৩টি অগ্নিকান্ড আর ক্ষক্ষতির পরিমান ছিলো ৭ লক্ষ ৫৭ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ৪টি অগ্নিকান্ড বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত ৩০ লক্ষ টাকার ক্ষতি বৃদ্ধি পেয়েছে।
এবিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও চালকদের সময়পোযোগী প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে হবে। তা না হলে প্রতি বছর যে হারে মৃত্যুর মিছিল ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা কোনভাবেই রোধ করা সম্ভব নয়।

