শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে,জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ফারজিনা কে সংবর্ধনা

0
শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে,জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ফারজিনা কে সংবর্ধনা
আহম্মদ কবিরঃ জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ফারজিনা আক্তার কে বিদ্যালয়ের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ (২৪নভেম্বর)শুক্রবার জুম্মার নামাজের পর,জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে,বিদ্যালয় প্রাঙ্গণে,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,রফিকুল ইসলাম এর সভাপতিত্বে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাদিউজ্জামান এর সঞ্চালনায়,বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে,কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমায় অভিনয় করে শিশু শিল্পী শাখায় জাতীয় চলচ্চিত্র বিশেষ পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজিনা আক্তার কে বিদ্যালয়ের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ হতে ফারজিনা আক্তার কে ১টি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া,বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্টু রায়,এসএম সাঈদ,ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম,অভিভাবক আব্দুল হালিম,আল আমিন,প্রমুখ, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।