জয়নাল আবেদীনঃ বর্তমান সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী আদায় ও নির্বাচনী তফসিল বাতিল এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে
মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট এর সভাপতি এডভোকেট একরামুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রংপুর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফতাব উদ্দিন, রংপুর ইউনিটের সহ সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এডভোকেট শফি কামাল, রংপুর আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ফাতেমা আক্তার কনা।
বক্তারা সরকারের তিব্র সমালোচনা করে বলেন, সরকার সারাদেশটাকেই জেলখানায় পরিনত করেছে। বিরোধী মতের লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ও জেলে রেখে তামাশার নির্বাচনের মঞ্চ সাজিয়েছে। বক্তারা অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানান।
মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সদস্যসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়।
উল্লেখ্য সম্প্রতি একটি মামলার রায়ে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন সহ ৫নেতার ১০ বছর কারাদন্ডের রায় দিয়েছে আদালত ।

