বিমল কুন্ডু: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলামের বিরামহীন প্রচার- প্রচারনা অব্যহত রয়েছে। উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আ.লীগ সহ তৃনমুল পর্যায়ে সকল স্তরের নেতা- কর্মীরা ঐক্যবদ্ধভাবে দিনরাত প্রচারনায় অংশ নেয়ায় নৌকার প্রার্থী চয়ন ইসলাম শক্ত অবস্থানে রয়েছেন। এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার প্রচারনায় শীর্ষে রয়েছে নৌকার প্রার্থী।
এদিকে প্রচারনার অংশ হিসেবে গতকাল ৩০ ডিসেম্বর দুপুরে যমুনা তীরবর্তী সোনাতনী ইউনিয়নের বড়চাঁনতারা বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী জননেতা চয়ন ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিটন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নূর হোসেন সৈকত, আসাদুল্লাহ তুষার, আলহাজ্ব গোলাম মর্তুজা, আয়েজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চয়ন ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে তাঁর মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি জনসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ভেটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, তিনি নির্বাচিত হলে যমুনা নদী শাসনের জন্য মেগা প্রকল্প গ্রহন করে নদী তীরবর্তী সোনাতনী, কৈজুরী, গালা ও জালালপুর ইউনিয়নের বাসীন্দাদের জীবন মানের উন্নয়নের ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলাকে স্মার্ট শাহজাদপুর হিসেবে গড়ে তোলা হবে। একই দিন সন্ধ্যায় চয়ন ইসলাম পৌর এলাকার পুকুরপাড় মহল্লায় এবং কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে দুটি পথসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া আজ ৩১ ডিসেম্বর রবিবার নৌকার পক্ষে গনসংযোগের অংশ হিসেবে চয়ন ইসলাম পৌরসভার পাড়কোলা, রূপপুর, বাঘাবাড়ী ট্যাংকলরী এসোসিয়েশন কার্যালয় চত্বর ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। সকল পথসভায় নৌকায় ভোট প্রার্থনা করে চয়ন ইসলাম বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। তিনি প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের ব্যপক উপস্থিতির আহবান জানান।

