সোনারগাঁওয়ে বিএনপির লিফলেট বিতরণ

0
সোনারগাঁওয়ে বিএনপির লিফলেট বিতরণ

গিয়াস কামাল: আসছে ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের তত্ত্বাবধানে সোনারগাঁও উপজেলা বিএনপি প্রচার-সম্পাদক সেলিম হোসেন দিপু এবং সোনারগাঁও থানা জাসাসের সভাপতি আমির হোসেন এর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ এ কর্মসুচি পালন করেন।