নানান ষড়যন্ত্রের মধ্যদিয়ে আমরা এখনো এগিয়ে যাচ্ছি: জিএম কাদের

0
নানান ষড়যন্ত্রের মধ্যদিয়ে আমার এখনো এগিয়ে যাচ্ছি: জিএম কাদের

জয়নাল আবেদীন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টিকে এখনো রংপুরের মানুষ বুকে ধারণ করে রেখেছে, নানান ষড়যন্ত্রের মধ্যদিয়ে আমারা এখনো এগিয়ে যাচ্ছি। আমরা কোন জোট কিংবা মহাজোট করিনি এবং আসন বন্টনও করা হয়নি। আমরা আমাদের রাজনীতি করছি। আমাদের রাজনীতি সরকারের পক্ষে নয় এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যারা তাদের বিপক্ষেও নয়।

আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, জনগণের জন্য কাজ করতে সংসদে যেতে চাই। বিকেলে জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির উদ্যেগে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এর আগে দুপুরে রংপুর-৩ আসন নিজ নির্বাচনী এলাকার বেতপট্টিস্থ বাংলাদেশ জুয়েলারী সমিতি ও স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে পৃথক পৃথক লাঙ্গল মার্কার নির্বাচনী মতবিনিময় সভা এবং জনসংযোগ করেন । জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এরশাদ সাহেব যে ষড়যন্ত্রের শিকার হযেছে আমরাও এখন সেই ষড়যন্ত্রের শিকার এবং এখনো আমাদের দলকে যতভাবে ক্ষতি করার চেষ্টা করা হউক সকলেই চাচ্ছে আমরা তাদের সাথে থাকি। আমরা সাথে থাকলে তারা আবারো ক্ষমতায় যাবে। আল্লাহ রহমতে এটা হলো আপনাদের কারণে। আপনাদের সমর্থনের কারণে। ইনশাআল্লাহ জাতীয় পার্টি এখনো বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরোও বলেন, এবারের আন্দোলনের সময় সরকার একটা পক্ষ নিয়েছে, আর বিএনপিসহ আরো কিছু দল একটা পক্ষ নিয়েছে। আমরা কিন্তু কারো পক্ষ নেইনি। আমরা সরকারের সাথে এক সময় ছিলাম, আমরা নানানভাবে বঞ্চিত হয়েছি। আর বিএনপির মাধ্যমে আমরা সঠিক প্রাপ্যতা পাইনি। আর আমাদের দলকে ভাঙ্গার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, এখনো ধব্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আজ দলের নেতৃত্ব নিয়ে যাবে, দলকে ভাঙ্গন সৃষ্টি করবে, জোড় করে গায়ের জোড়ে বিভিন্ন ভাবে তারা হুমকি দেয় আমাদেরকে। সংসদে যদি আমরা না যাই, আমাদের দল যদি নষ্ট করে দেয়া হয়। তাহলে উত্তরবঙ্গের মানুষের জন্য কোন দল থাকবে না। এরশাদ সাহেবের যে নীতি, যার কারণে মানুষ এতো ভালবাসা দেখিয়েছে। জাতীয় পার্টিকে যারা অন্তরে ধারণ করেন তাদের জন্য রাজনীতিত্বে বক্তব্য দেয়ার কোনো লোক থাকবেনা। আমরা সরকারের সঙ্গেও নাই, সরকার বিরোধী আন্দোলনকারীদের পক্ষেও নাই। এই নির্বাচনে সরকারকে সমর্থন দেয়ার জন্য আসিনি, আমরা সংসদে যাওয়ার জন্য এসেছি, আমাদের দলকে বাচাঁনোর জন্য এসেছি।

জিএম কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থী ও সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী অফিস ভাংচুরসহ পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করছে। ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির ভোটার প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রন্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে যে আওয়ামীলীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না। তিনি আরো বলেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয়, তাহলে রংপুরের উন্নয়ন হবে। বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবে রংপুরের মানুষ। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দিবো।

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য গত দুদিনে রংপুর সদর ৩ আসনে ১০ নির্বাচনী স্থানে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন জিএম কাদের।