আরিফুর রহমান: মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক কিশোরীর (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ বাবলাতলা নদীর পাড়ে লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসি। পরে সেখান থেকে আসিব নামের একজন ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এসময় বস্তার ভিতরে সিমেন্ট মিশ্রত ইটের কংক্রিট পাওয়া যায়।ধারনা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পাড়ে তাই হয় তো বস্তার ভিতরে ইটের কংক্রিট ব্যবহার করা হচ্ছে।
এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদীর পাড়ে ভীড় করছে সাধারণ জনতা।এবিয়ষ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন’ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধারে কারে করাহয়েছে । ধারণা করা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্ধী করে নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

