প্রদীপ অধিকারীঃ জয়পুহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদ ও শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের নেতৃতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
গতকাল ৪ঠা জানুয়ারী ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায়, পাঁচবিবি গোহাটা মুক্তমঞ্চে জয়পুরহাট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত ও ১৪দল সমর্থিত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদুর নির্বাচনী পথসভায়, তার হাতে ফুলের তোড়া প্রদানের মাধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন তারা। এ সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের বরণ করে নেন এবং স্বাগত জানান।
জাহাঙ্গীর আলম মাস্টার ১৯৯৫ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

