বাংলাদেশ প্রতিবেদক: ভোটের শেষ মুহূর্তের দিকে নৌকার প্রার্থী মোস্তাফিজার রহমানের প্রার্থিতা বাতিল করছে নির্বাচন কমিশন।
কী ধরনের বিধিলঙ্ঘন করেছেন জানতে চাইলে ইসি সচিব বলেন, তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছিল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন। সার্বিক বিষয়টি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

