কেন্দ্র পরিদর্শনে গিয়ে সমর্থককে চড় মারলেন সাকিব

0
কেন্দ্র পরিদর্শনে গিয়ে সমর্থককে চড় মারলেন সাকিব

বাংলাদেশ প্রতিবেদক: নির্বাচনে প্রার্থী হওয়ার পর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সাকিব আল হাসান। অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। মেজাজ হারিয়ে চড় মারলেন এক সমর্থককে।

রোববার নির্বাচনের দিন সকালে ভোট দেয়ার পর কেন্দ্র পরিদর্শ করেন সাকিব। এ সময় ভক্তদের ভীড়ের চাপ সামলাতে না পেলে একজনকে চড় মেরে বসেন তিনি। ফেসবুকের বিভিন্ন পেজে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব। দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সাথেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়ছেন সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো: সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।