রতন ঘোষ: ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটাতে শেষ হয়। ভোট প্রদান শেষে কিশোরগঞ্জ জেলার সর্বশেষ বেসরকারি ফলাফলে জানা যায়, কিশোরগঞ্জ -৬ (ভৈরব -কুলিয়ারচর) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ- ৫ (নিকলী – বাজিতপুর) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, কিশোরগঞ্জ -৪ (মিঠামইন -অষ্টগ্রাম) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ – ৩ (তাড়াইল – করিমগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছেন এডভোকেট মজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ – ১ (কিশোরগঞ্জ – হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এবং কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসন থেকে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহরাব উদ্দিন।।

