গংগাচড়া থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজন গ্রেফতার

0
গংগাচড়া থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজন গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরের গংগাচড়া থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজন গ্রেফতার হয়েছে ।

বৃহস্পতিবার থানার এসআই মোঃ রেজায়ে রাব্বি মন্ডলের নেতৃত্বে গংগাচড়া থানাধীন মহিপুর ব্রিজের উত্তর
পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ১শ২০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ মোঃ রফিকুল ইসলাম নামের এক
মাদক কারবারীকে গ্রেফতার করেছে । রফিকুল পাশর্^বর্তী উপজেলা আদিতমারী দীঘলটারী এলাকার প্রয়াত আব্দুল কাদেরের পুত্র । এসময় পুলিশ লাল রঙ এর একটি অটো রিক্সা আটক করে পুলিশ ।

এ ব্যাপারে গংগাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায় ।