এনায়েতপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী বণিক সমিতির নির্বাচন

0
এনায়েতপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী বণিক সমিতির নির্বাচন

চৌহালী প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির আগামী ২৭ জানুয়ারী শনিবার নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, পরিচালক সদস্য পদে প্রতিদ্বন্ধী ১৭ জন প্রার্থীর প্রচার প্রচারণায় এখন সবার মুখেই এ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা। তবে সমিতির সাধারণ সম্পাদক পদে ডাঃ মোফাজ্জল হোসেন একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন। এছাড়া সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুল খালেক শেখ চেয়ার প্রতিকে ও ও মাসুদ রানা সরকার হরিণ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। সহ-সভাপতি পদে বাই সাইকেল প্রতিক নিয়ে কাজী রেজাউল করিম, মুক্তার হোসেন দোয়াত কলম ও ওমর ফারুক মই প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পরিচালক সদস্য হিসেবে ছয়টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলো কলম প্রতীকে নুরুল ইসলাম ধনী, টিউবয়েল প্রতীকে আব্দুল আলিম, ঘুড়ি প্রতীক নিয়ে আব্দুল জলিল মুকুল সরকার, ইমদাদুল হক মিলন রিক্সা, হাবিবুল্লাহ হাবুল ফ্যান, সালাউদ্দিন বেপারী কলসি, আলাউদ্দিন বেপারী মাছ, ইউসুফ আলী মোল্লা খেজুর গাছ, মানিক মিয়া টেলিভিশন, মহির উদ্দিন শেখ আপেল, শহিদুল ইসলাম শহীদ বাস, হাঁস প্রতীকে ইমদাদুল হক নির্বাচনে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। সকলেই জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১০৭১ জন ভোটার তাদের ভোটাধিকার পছন্দের প্রার্থীদের প্রদান করবেন। এজন্য ভোটার এবং প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এ নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই। তারাও পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

এই নির্বাচনটি জেলা সমবায় অফিসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন সার্বিক সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান, জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ শাহাদাত হোসেন খান। তিনি বলেন, এনায়েতপুর হাট বণিক সমিতি জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর নির্বাচন অবাদ সুষ্ঠ করতে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। এছাড়াা সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আমরা সহযোগিতা চাই।