জয়নাল আবেদীন: রংপুর সিটি কপোর্রেশনে প্রধান নিবার্হী কর্মকতার্ হিসেবে যোগদান করেছেন উম্মে ফাতিমা । তিনি বিসিএস ২৯ ব্যাচের সদস্য । সদ্য যোগদান করা এই কর্মকতার্কে বুধবার বিকেলে ফুল দিয়ে বরণ করে নেন রংপুর সিটি মেয়র পত্নী জেলী রহমান । এসময় তিনি বলেন প্রধান নিবার্হী কর্মকতার্র চেয়ারটি সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে । তাই সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি অনুরোধ জানান ।
তিনি বলেন সিটি কপোর্রেশন অনেক কর্মচারি কর্মকতার্ আনডিউ এ্যাডভান্টেজ নেয়ার জন্য সুযোগ খুঁজবে সেধরনের সুযোগ যেন কেউ গ্রহণ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে । নতুন প্রধান নিবার্হী কর্মকতার্কে ফুল ও মিষ্টি খাইয়ে বরণকালে উপস্থিত ছিলেন সিটি‘র প্রধান রাজস্ব কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব জয়শ্রী রাণী রায় , সাবেক প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, নারী কাউন্সিলর ফেরদৌসী বেগম এবং সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন সহ সিটি‘র বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারি ।
উল্লেখ্য সিনিয়র সহকারী সচিব উম্মে ফাতিমা রংপুর সিটি কপোর্রেশনের সচিব হিসেবে কর্মরত অবস্থায় সম্প্রতি উপসচিব হিসেবে পদোন্নতি পান ।এরপর জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে তাঁকে রংপুর সিটি কপোর্রেশনের প্রধান নিবার্হী কর্মকতার্ হিসেবে পদায়ন করেন ।

