মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচন্ড খড়তাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে।
গতকাল কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.১ ডিগ্রী সেলসিয়াস। তাই এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রোজাদার, নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে মৌসুমী সবজী চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। হাসপাতাগুলোতে বেড়েছে জ্বর ও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। তবে দুই এক দিনের মধ্যে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

