বাংলাদেশ প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌর ও উপজেলা বিএনপির উদ্যেগে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের
সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা তাইফুল রহমান তোতা, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, ছানোয়ার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুর রহমান শাফি, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, সাধারণ সম্পাদক শিরিন বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

