জয়নাল আবেদীন: রংপুর বিআরটিএ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুপুওে দুদকের সহকারী পরিচালক হুসাইন শরীফের নেতৃত্বে এ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ্য প্রহরী হাসানুর রহমান ও ঝাড়–দার দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
এসময় আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী। দুদক সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে আসেন তাদের ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করে দেয়া হয় এবং পরবর্তীতে দালালের মাধ্যমে ঘুষ নিয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে বিআরটিএর কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দুদক। এর মধ্যে কাগজপত্রে কিছু ত্রুটি পেয়েছে তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বলেন, বিআরটিএর দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে। তারই প্রেক্ষিতে বিএরটিএ কার্যালয় প্রাঙ্গণে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

