আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের পুুংলিপাড়া গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবু তালেব মাস্টারের ছেলে। আব্দুর রাজ্জাক একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক। তাকে বৃহস্পতিবার (৮ মে) গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, মধুপুরের একটি নাশকতা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

