জয়নাল আবেদীন: আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবীতে রংপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ডিসির মোড়ে জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবীতে শ্লোগান দিতে থাকে।
এতে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাড. কাওছার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহŸায়ক ইমরান আহমেদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহবুব হোসেন সুমনসহ অন্যরা। কর্মসূচীতে বক্তারা বলেন, আওয়ামী লীগসহ খুনি হাসিনার দোসরদের গ্রেফতার করতে হবে। আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে জুলাই বিপ্লবের মত সকল ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরাপ্রধান উপদেষ্টাকে বলতে চাই, আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠন গুলোকে নিষিদ্ধ করতে হবে। অন্যত্থায় দাবী আদায়ে রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

