কটিয়াদীতে কৃষকের কষ্ট লাঘবে ইউএনওর তাৎক্ষণিক ব্যবস্থা

0
কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও লাহুন্দ এলাকার হাওর থেকে শস্য আনা নেওয়া ও স্থানীয়দের দৈনন্দিন চলাচলের জন্য কোন সড়ক না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। গতকাল দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম। এ সময় তিনি স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিকভাবে ওই সড়ক নির্মাণ কাজের বরাদ্দের আওতায় নেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম বলেন, গ্রামীণ জনগণের চলাচল ও কৃষিজ পণ্য পরিবহন সহজ করতে দ্রুততম সময়ের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শুরু হবে। এলাকাবাসী ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও লাহুন্দ এলাকার হাওর থেকে শস্য আনা নেওয়া ও স্থানীয়দের দৈনন্দিন চলাচলের জন্য কোন সড়ক না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী।

গতকাল দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম। এ সময় তিনি স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিকভাবে ওই সড়ক নির্মাণ কাজের বরাদ্দের আওতায় নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম বলেন, গ্রামীণ জনগণের চলাচল ও কৃষিজ পণ্য পরিবহন সহজ করতে দ্রুততম সময়ের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শুরু হবে। এলাকাবাসী ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।