শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত

0
শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছেন উপজেলার এমপিও ভুক্ত সকল শিক্ষক শিক্ষিকাগন।

আজ বুধবার, ১৫ই অক্টোবর সকাল এগারোটায় আমতলী উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদাররেসীন আমতলীর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমের

সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি মানুন। সদস্য সচিব তুহিন মৃধা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত।এজন্য  এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মুল বেতনের ৫০ শতাংশ, উৎসব ভাতা ১০০ শতাংশ ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার জোর দাবি জানান তারা। এছাড়াও তারা ইবতেদায়ী মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবিও জানান তারা।