শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রংপুরে বাকবিশিসের মানববন্ধন-সমাবেশ

0
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রংপুরে বাকবিশিসের মানববন্ধন-সমাবেশ

রংপুর প্রতিনিধিঃ ঢাকায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে রংপুওে মানববন্ধন-সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে কর্মসূচীতে বাকবিশিসের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যক্ষ জাহানারা বেগম, মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতকরা ২০ ভাগভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের শতকরা ৭৫ ভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারীর দাবী জানিয়েছে। তারা ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী পালন করলেও মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর পুলিশ হামলা করে রক্তাত্ব করেছে। যারা মানুষকে জনসম্পদে রুপান্তর করে তাদের উপর হামলা এ জাতি মেনে নেবেনা। সরকার বিভিন্ন খাতে কোটি কোটি টাকা অর্থ খরচ করলেও শিক্ষাখাতের প্রতি অবহেলা করছে। অবিলম্বে শিক্ষকদের দাবী মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময়ি শক্ষক-কর্মচারীদের আন্দোলনে হামলাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

এরপর প্রেসক্লাব চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।