ফুলবাড়ীতে ইসকন নিষিদ্ধের দাবিতে ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

0
ফুলবাড়ীতে ইসকন নিষিদ্ধের দাবিতে ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

পাভেল মিয়া: ​হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি এবং গাজীপুরে ইসকন সদস্য কর্তৃক মুসলিম শিশু ধর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খড়িবাড়ি বাজারে স্থানীয় মুসলিম জনতার আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হামজা। তিনি তার বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “মুসলমানের দেশে মুসলমানকেই টার্গেট করে ইসকন বাংলাদেশে থাকতে পারবেনা।”

​মুফতি আমির হামজা ইসকনকে ‘উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে বলেন, “উগ্রবাদী হিন্দুরা ১৯৬৬ সালে ইসকন গঠনের পর থেকেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার ও আফগানিস্তান নিয়ে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় এসব অঞ্চলে যেন হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের নাম-নিশানা না থাকে।”

​তিনি অভিযোগ করে বলেন, “এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, এবং সাংবাদিকতাসহ সকল সেক্টরে হাত দিয়েছে। ইসকন সদস্যরা বসে বসে মুসলমানদের বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্র করে যাচ্ছে।”

​মুফতি আমির হামজা দেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরেও ইসকনকে নিষিদ্ধ না করার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, “এরপরেও আমরা দেখছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তাদের পূজা মণ্ডপে মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে, পূজার শুভেচ্ছা জানাচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, যারা মুশরিক তারা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না।”

​তিনি আরও বলেন, “আজকে এই উগ্রবাদীরা মসজিদের ইমামদের টার্গেট করেছে, মুসলমানদের শিশু কন্যা শিশুদের টার্গেট করেছে, মুসলিম শিশুদের ধর্ষণ করছে। মুসলমানদের টার্গেট করে ইসকন বাংলাদেশে আর থাকতে পারবে না। তাদের অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

​বিক্ষোভ সমাবেশে মুফতি আমির হামজা ছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া সহ অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন এবং ইসকনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।