জামায়াতের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছেঃ সহকারী সেক্রেটারি জেনারেল

0
জামায়াতের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছেঃ সহকারী সেক্রেটারি জেনারেল

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা হাই স্কুল মাঠে শনিবার (২৫ অক্টোবর ) বিকেলে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। পোতিজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ এ জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা শাহিনুর আলম। সবাই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে আসন্ন সংসদ নির্বাচনে পাবনা -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুণীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। স্বাধীনতার পর থেকে ৩টি দল দেশ শাসন করেছে । কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি । দেশ দূর্নীতিতে বার বার চ্যাম্পিয়ান হয়েছে। তাই আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার থামবে না। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগন জামায়াতকে ক্ষমতার মসনদে বসাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল মালেক মাস্টার। এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলী প্রমুখ।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, একটি দল শেখ হাসিনার পতনের পর নিজেদের ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে । তাদের ভাব দেখে মনে হয় তারা ছাড়া আর দেশে অন্য কোন দল নেই । তবে ঢাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচনের পর তাদের ভাব একটু কমেছে। আগামী নির্বাচন তারা আওয়ামী স্টাইলে নির্বাচন করার পায়তারা করছে কিন্তু এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন পূরুণ হতে দিবেনা। তাই সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শত শত নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন। একপর্যায়ে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।