ফুলবাড়ী প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বইঠার তাণ্ডবের বিচার এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮/১০/২০২৫) বিকাল ৫টায় উপজেলার সকল ইউনিয়নের বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে এসে সমবেত হয়। সমাবেশস্থলে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর মালেক সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

